রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

দাখিল পাশ করেই চক্ষু চিকিৎসক, পরামর্শ ফি নেন ৩৫০ টাকা

উচ্চকন্ঠ   11-Feb-2025   61

Photo

স্টাফ রিপোর্টার : ঝিকরগাছার প্রত্যন্ত অঞ্চলের নন এমপিও একটি প্রতিষ্ঠান থেকে মানবিক বিভাগে দাখিল পাশ করেছেন ২০০০ সালে। তাও আবার অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে। এরপর আর কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় পা রাখেননি। তিনি এখন চক্ষু চিকিৎসক। ১৪ বছর ধরে নিয়মিত চেম্বারে রোগী দেখছেন। ফি নেন ৩৫০ টাকা। পরিচয় দেন তার আছে ৩০ বছরের অভিজ্ঞতা। চাঞ্চল্যকর এই ডাক্তার মো: আব্দুস ছালাম (৪৩) এর বাড়ি যশোর জেলার ঝিকরগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মোবারাকপুর গ্রামে। তিনি উক্ত গ্রামের গোলাম হোসেনের ছেলে।
যশোর অঞ্চলের একসময়ের স্বনামধন্য চক্ষু চিকিৎসক গোলাম সরওয়ারের এসিস্ট্যান্ট ছিলেন আব্দুস ছালাম। ঝিকরগাছা বোটঘাটে ছিলো উনার চেম্বার। বয়সের ভারে পৌঢ় হয়ে চিকিৎসা সেবা দেওয়া থেকে অবসর নেয়ার পর ডাক্তার গোলাম সরওয়ারের রেপুটেশনকে কাজে লাগিয়ে তারই বাড়িতে চেম্বার খুলে বসেছেন এই প্রতারক ডাক্তার আব্দুস সালাম। সেখানে বসে তিনি ৩৫০ টাকা ফি নিয়ে নিয়মিত রোগী দেখছেন, প্রেসক্রিপশন লিখছেন। গ্রামের মানুষের কাছে পরিচয় দেন তিনি ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার। আছে ডি ও এ ডিগ্রী। তার এসব কথায় বিভ্রান্ত হয়ে সহজসরল মানুষ গুলো প্রতিনিয়ত অপচিকিৎসার শিকার হচ্ছেন।
এবিষয়ে জানতে চাইলে আব্দুস ছালাম বলেন তিনি ১৯৯৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন কিন্তু পরীক্ষা দেননি। পরবর্তীতে ২০০০ সালে নন এমপিও প্রতিষ্ঠান বিষেহরি দাখিল মাদ্রাসা থেকে অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে কোনোমতে দাখিল পাশ করেন। এর আগে থেকেই তিনি ডাক্তার গোলাম সরওয়ার এর সহযোগী হিসাবে কাজ করতেন। সেখানে কাজ করতে করতেই ডাক্তারী শিখেছেন। তিনি তার ভিজিটিং কার্ডে লেখা ডিগ্রী ডি ও এ (DOA) এর মানে বলেন ডিপ্লোমা অফ এসিস্ট্যান্ট। এটা তিনি কেশবপুরের একটি প্রতিষ্ঠান থেকে অর্জন করেছেন তবে প্রতিষ্ঠানটির নাম বলতে পারেননি। এভাবে চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন লেখার অনুমতি আছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন ডাক্তার গোলাম সরওয়ার তাকে অভিজ্ঞতার সনদ প্রদান করে গিয়েছেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুর রশিদ বলেন, এটা সম্পুর্ন অনৈতিক এবং বেআইনি কাজ। আমি তাকে ডেকে এই কাজ আর না করতে বলবো। এরপরও যদি করেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ডাক্তার না হয়েও ডাক্তারী করা প্রতারক আব্দুস সালামেরর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

office@ukantho.com


Photo

অবসর জনিত বিদায় নিলেন নূর-আলী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিতা দাস

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের শহীদ নূর আলী...

Photo

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক...

Photo

বিয়ের প্রলোভনে যৌনসম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ, অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল

এফএনএস: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে নারী ও শিশু...

Photo

ঝিনাইদহে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারাদেশে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত