রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

উচ্চকন্ঠ   26-Dec-2025   82

Photo

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ চলাকালে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারকালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

office@ukantho.com


Photo

রাজশাহীতে ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

এফএনএস: রাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে...

Photo

চট্টগ্রামে গর্তে মিলল শিশুর লাশ

এফএনএস: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের পানি ভর্তি...

Photo

শাটডাউনে স্থবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

এফএনএস: নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও আবাসনের...

Photo

কালীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন মুর্শিদা জামান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত