সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অবসর জনিত বিদায় নিলেন নূর-আলী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিতা দাস

উচ্চকন্ঠ   18-Jun-2026   44

Photo

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের শহীদ নূর আলী কলেজে বাংলা বিভাগের প্রভাষক রিতা দাসের অবসরজনিত বিদায়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় গোটা কলেজ ক্যাম্পাস জুড়ে। বুধবার (১৭ জুন ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে তাঁকে বিদায় জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হামিদুল ইসলাম হামিদ। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান এবং সঞ্জলনা করেন জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রৈশন কবির রঞ্জু। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা প্রিয় শিক্ষকের কর্মময় জীবন ও অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, রিতা দাস ছিলেন শিক্ষার্থীদের কাছে আলোকবর্তিকা এবং সহকর্মীদের কাছে একজন স্নেহশীল ও শ্রদ্ধেয় শিক্ষক। তাঁর পাঠদান ও আন্তরিকতা কলেজের শিক্ষার্থীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে রিতা দাস আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন কলেজের কর্মময় জীবনের স্মৃতি বিজড়িত ঘটনা বর্ণনা করে। কলেজের অধ্যক্ষ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সাফল্য কামনা করেন। পরে তাঁকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

office@ukantho.com


Photo

বিচারকের ছেলে খুন: আসামির পক্ষে থাকবে না রাজশাহীর কোনো আইনজীবী

এফএনএস: রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস...

Photo

ঝিনাইদহে উচ্চমুল্যের আমদানী বিকল্প ভেষজ উদ্ভিদের জৈব চাষাবাদ বিষয়ক কর্মশালা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: উচ্চমূল্যের আমদানিনির্ভর...

Photo

চাঁদা দাবীর অভিযোগে কলাবাগান থানার ওসি ও দুই এসআই প্রত্যাহার

এফএনএস: কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ভারপ্রাপ্ত...

Photo

শরীয়তপুর ও ঢাকায় দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে ডা: নাসির ও রাজধানীর স্কয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত