মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আমরা ভারতীয় হাই কমিশন ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

উচ্চকন্ঠ   19-Dec-2025   65

Photo

এফএনএস: ভারতীয় হাই কমিশন ভাঙচুর নয়, অহিংসভাবে রাজপথে নেমে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে আসেন তিনি। ইনকিলাব মঞ্চের আহŸবায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে সাংবাদিকদের ওপর হামলা থেকে বিক্ষুব্ধদের বিরত রাখতেও নেতাকর্মীদের পদক্ষেপ নিতে বলেন তিনি। সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ভারতীয় হাই কমিশন ভাঙচুর করতে চাই না। যারা এই ধরনের উস্কানিমূলক কাজকর্ম করতে চায় আমরা বাংলাদেশের ১৮ কোটি জনগণকে বলব অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। যারা এখানে সাবোটাইজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন অ্যাম্বাসিতে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিবৃত্ত করে আপনাদের ভাই বোন হিসেবে সহযোগী হিসেবে রাজপথে নিয়ে আসুন।"

office@ukantho.com


Photo

গুম-খুন-অপরাধে অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে সেনাপ্রধান কিছু বলেননি: আইএসপিআর

এফএনএস: গুম-খুন বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায়মুক্তি...

Photo

ঝিনাইদহে তীব্র শীতে কাহিল জনজীবন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে...

Photo

নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড: রাশেদ খান

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের অবস্থা...

Photo

আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা

এফএনএস: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে গনঅভ্যুত্থানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত