শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

উচ্চকন্ঠ   09-Mar-2026   72

Photo

এফএনএস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির। অপরজনের নাম এখনো জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারিপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। সম্প্রতি পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের পর বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) আফিসার ইনচার্জ সাব্বিরুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীকে গাড়ি পোড়ানো ও পেট্রোল পাম্প ভাংচুরের মামলায় আটকের বিষয়টি আমি শুনেছি। উল্লেখ্য, শনিবার (০৭ মার্চ) রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাক-বিতন্ডার জের ধরে পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ সদর উপজেলা কমিটির মূখ্য সংগঠক ফারদিন আহমেদ নিরব নিহত হন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাঝরাতে শহরের বিভিন্ন এলাকা...

Photo

৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ: পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

এফএনএস: অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট...

Photo

উপজেলা ভূমি অফিসের করণিক আনোয়ারের খুঁটির জোর কোথায়?

মমিনুর রহমান মন্টু, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি...

Photo

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে অঙ্কুরের আয়োজনে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত