সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

উপজেলা ভূমি অফিসের করণিক আনোয়ারের খুঁটির জোর কোথায়?

উচ্চকন্ঠ   09-Mar-2025   51

Photo

মমিনুর রহমান মন্টু, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের করনিক আনোয়ার হোসেনের দূর্নীতি অব্যহত রয়েছে। ভূমি অফিসে সেবা নিতে আসা ভূমির মালিকদের হয়রানি ও উৎকোচ আদায়ের কাজ অব্যহত রয়েছে। সম্প্রতি স্থানীয় ও জাতীয় কয়েকটি দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেননি। ফলে সেবাগ্রহিতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, করণিক আনোয়ারের খুঁটির জোর কোথায়?
খোঁজ নিয়ে জানা যায়, আনোয়ার তার চাকরীকালীন সময়ের ৩৫ বছরে নিজের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের করাতিপাড়া ও খড়াশুনির মাঠে প্রায় ২৫ বিঘা জমি কিনেছেন। ঝিনাইদহ শহরে হাকিয়েছেন দুইতলা আলিশান বাড়ি। পৈত্রিক স‚ত্রে সামান্য জমিজমার মালিক আনোয়ার হোসেন পিয়ন থেকে করনিকের চাকরী করে কিভাবে ২৫ বিঘা জমি ও বাড়ির মালিক হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভ‚মি অফিসে সেবা নিতে আসা একাধিক ভ‚মি মালিক অভিযোগ করে বলেন, সেবা দেওয়ার নামে নিয়মনীতি উপেক্ষা করে তাদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়েও নানাভাবে হয়রানি করছেন।
২০১০ সালে কোটচাঁদপুর ভ‚মি অফিসে নাজিরের দ্বায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে ডিপি মামলা হয়। যদিও উচ্চ মহলের দেনদরবারে সে মামলা সহজেই নিষ্পত্তি হয়। ২০১৭-১৮ সালে কালীগঞ্জ থাকাকালীন ডিসিআর এর ৪ লাখ টাকা আত্মসাৎ করেন। যা বিভাগীয় তদন্তে উঠে আসে। ২০১৮ সালে আনোয়ার হোসেন ও সার্ভেয়ার মরতুজ আলি ও অফিস সহকারী তপন তিনজন যোগসাজস করে ভ‚মি অফিসের ১২ টি সরকারী গাছ কেটে বাসার আসবাবপত্র তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে অবৈধ নামজারি করে একদিনে নামপত্তন করে দেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়াও আনোয়ারসহ সাবেক সার্ভেয়ার মরতুজ, অফিস সহকারী তপন ও নাইট গার্ড শহিদ দীর্ঘ ৮ বছর ধরে অফিসে দূর্নীতির রাজত্ব কায়েম করেছিল। যদিও বর্তমান সহকারী কমিশনার (ভ‚মি) শাহিন আলম যোগ দেওয়ার পর তাদের অবৈধ রাজত্বে ভাটা পড়েছে। ইতোমধ্যে অবশ্য সার্ভেয়ার মরতুজ অন্যত্র বদলি হয়েছেন।
কালীগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের অচিন্ত মন্ডলের ছেলে লিটন কুমার জানান, ২০২৪ সালের জুনে এক দাগে কেনা সম্পত্তির নামপত্তনের জন্য আবেদন করি। সরকার নির্ধারিত ফি থেকে অতিরিক্ত টাকা দাবি করেন ভূমি অফিসের করনিক আনোয়ার হোসেন। টাকা দিতে রাজি না হওয়ায় প্রথম দিকে নথি হারিয়ে গেছে এমন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করেন। এরপর আমি বাধ্য হয়ে ৪ হাজার টাকা তার হাতে তুলে দিই্। তবে ৬ মাস পার হয়ে গেলেও আমার সে নামপত্তনের কাজ এখনো হয়নি। এখন জিজ্ঞেস করলেই বলে হয়ে যাবে। একইভাবে একাধিক সেবাগ্রহিতারা এ প্রতিবেদকের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন।
সহকারী কমিশনার (ভ‚মি) শাহিন আলম বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করেছি। তবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমার জানা নেই।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে দুই হোটেল মালিককে জরিমানা

মামুন হোসেন নিজস্ব প্রতিবেদক, কোটর্চাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে...

Photo

কোথাও নারীদের নিরাপত্তা নেই: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,...

Photo

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে কারাগারে প্রেরণ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য...

Photo

দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে পরিকল্পিতভাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত