রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   27-Aug-2025   56

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবরেজিস্ট্রি অফিসের অনিয়ম বন্ধে পদক্ষেপ গ্রহণ, চুরি, ছিনতাই, মাদক প্রতিরোধ, শহরে যানজট নিরসন ও আইনশংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনা সহ বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টায় পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহাবুবুর রহমান মিলন, জামায়াত নেতা ওলিয়ার রহমান, গণমাধ্যম কর্মী উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, সমকাল প্রতিনিধি জামির হোসেন, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাবিব ওসমান, যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ, খুলনা বেতার প্রতিনিধি আহসান কবির, দৈনিক দিনকাল প্রতিনিধি হুমায়ুন কবীর সোহাগ, দৈনিক যশোর প্রতিনিধি মিশন আলী, ইউপি চেয়ারম্যান আজিজুল খাঁ, নজরুল ইসলাম ঋতু ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। সভা শেষে আইন সৃঙ্খলা কমিটির সাবেক সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম হেলাল উদ্দিন সর্দারের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

office@ukantho.com


Photo

চাঁদাবাজি নিয়ে পরিবহনমন্ত্রীর বক্তব্যে উদ্বেগ টিআইবির

এফএনএস: সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসেবে উল্লেখ করে...

Photo

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

এফএনএস: আগামীকাল ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা...

Photo

হাসিনার বক্তব্য: ভারতের হাইকমিশনারকে ডেকে গুরুতর আপত্তি জানাল ঢাকা

এফএসএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা...

Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি কবির হোসেনের মতবিনিময়

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নবাগত অফিসার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত