সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে খুন করেন হোটেলকর্মী

উচ্চকন্ঠ   12-Jan-2026   60

Photo

এফএনএস: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার নিলি নামের দশম শ্রেণির স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. মিলন মল্লিক (২৮)। পেশায় মিলন একজন হোটেলকর্মী। অনৈতিক প্রস্তাবে সহযোগিতা না করার কারণে ফাতেমা আক্তার নিলিকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে হোটেলকর্মী মিলন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার মিলনের সঙ্গে নিহত স্কুলছাত্রী নিলির সুসম্পর্ক ছিল। তবে এ সম্পর্কের সুবাদে সে বিভিন্ন সময় আকার-ইঙ্গিতে নিলির কাছে প্রেমের বহিঃপ্রকাশ করত এবং নিলির পরিবার থেকে গ্রামের বাড়িতে গেলে মিলন নিলিকে নিয়ে পালিয়ে যাবে বলে তাকে জানায়। পরে সেই পরিকল্পনা অনুযায়ী গত শনিবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বাসায় একা পেয়ে মিলন নিলিকে অনৈতিক প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সহযোগিতা না করার কারণে মিলন এ হত্যাকান্ড ঘটায়। তবে জিজ্ঞাসাবাদ ও বিস্তর তদন্তে নৃশংস এ হত্যাকান্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলেও জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, গ্রেপ্তার মিলন নিহত নিলির বাবার রেস্তোরাঁয় কাজ করেন। নিলি বাসায় একা ছিল সেই সুযোগে মিলন তাকে গলাকেটে হত্যা করে। সোমবার সকালে মিলনকে গ্রেপ্তারের কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, স্কুলশিক্ষার্থীকে গলাকেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল আসামি রেস্তোরাঁকর্মী মো. মিলন মল্লিককে বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। এ বিষয়ে সোমবার বিকেলে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বরে ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করা হয় বলে জানান খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম।

office@ukantho.com


Photo

ফোনে কথা বলার সময় কালীগঞ্জে ট্রেনে কেটে ব্যবসায়ী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রিতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজারে ট্রেনে...

Photo

ছিনতাইকারীদের চিনে ফেলায় ব্যবসায়ীর গায়ে পেট্রল ঢেলে আগুন

এফএনএস: শরীয়তপুরের ডামুড্যায় ছিনতাইয়ের সময় হামলাকারীদের চিনে ফেলায়...

Photo

নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগঃ ধান, রবি শস্যসহ আসবাবপত্র পুড়ে ছাই

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনের বিলডুমুরতলা...

Photo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে শোকে বন্ধ রাখা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত