শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজশাহীতে ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   02-Mar-2026   55

Photo

এফএনএস: রাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম আদিব আহনাফ। সে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত শিশুটি। সোমবার সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানক্ষেতে ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে দাদা শামসুল হুদার সঙ্গে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শিশু আদিব। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে কৃষকরা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন। নিহতের মামা মোকছেদ আলী বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগনেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার ওসি হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করাও সম্ভব হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।

office@ukantho.com


Photo

মুন্সীগঞ্জে ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে পিটিয়ে হত্যা

এফএনএস: ২৭ বছর আগের ভাই হত্যার প্রতিশোধ নিতে লোক দিয়ে কৌশলে ডেকে এনে...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতা শহিদুল ইসলাম সাইদুলের ছোট চাচা মোদাচ্ছের মন্ডলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশজাতীয়তাবাদী দল বিএনপির কালীগঞ্জ উপজেলা...

Photo

কালীগঞ্জে লাটা ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ: নিহত ১ জন

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্যা-কোলা...

Photo

কালীগঞ্জে ঐতিহ্য ও পুরাকীর্তির নিদর্শন গোড়ার মসজিদ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদকঃ কালীগঞ্জের ঐতিহাসিক গোড়ার মসজিদটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত