মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

রুমিন ফারহানা বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক: হাসনাত আবদুল্লাহ

উচ্চকন্ঠ   25-Aug-2025   51

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রুমিন ফারহানা হলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী আমলে সব ধরনের সুবিধা নিয়েছেন। রোববার নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন। কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে, সব ধরনের সুবিধা নিয়েছেন। নির্বাচন কমিশনের ভ‚মিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আজকে নির্বাচন কমিশন যে ভ‚মিকা রেখেছে আমরা সেই ভূমিকাকে সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভ‚মিকা পালন করেছে। আমরা দেখলাম পুলিশ আমাদের নেতাকর্মীদের কীভাবে কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের কীভাবে ফ্রি এন্ট্রি দিয়েছে। নির্বাচন কমিশন কতিপয় পার্টির পার্টি অফিস হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

office@ukantho.com


Photo

রাজনৈতিক দলগুলোকে শেখ হাসিনার বিষয়ে স্পষ্ট করে বলতে হবে: প্রেস সচিব

এফএনএস:প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার...

Photo

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রাহমান

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল নির্বাচন বানচালের...

Photo

ঝিনাইদহে চিকিৎসা সেবায় নগদ অর্থ প্রদাণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় প্রবীনদের চিকিৎসা সেবায়...

Photo

চট্টগ্রামে ভাগনিকে হত্যার পর খালা-খালুকে হত্যার চেষ্টা

এফএনএস: চট্টগ্রামের চন্দনাইশে ভাগনিকে (খালাতো বোনের মেয়ে) হত্যার পর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত