সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

উচ্চকন্ঠ   24-Nov-2025   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াত ইসলামী মনোনীত ঝিনাইদহ–-৩ আসনের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সমান্তা বাজার মসজিদ থেকে শুরু হয়ে বিল্লাল মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয় মিছিলটি। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে কাজিরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আলী, ইউনিয়ন আমির মহিউদ্দিন, সেক্রেটারি তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান, যুব বিভাগের সভাপতি ফারুক আহমেদ ও সেক্রেটারি শাহিনুজ্জামানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা এলাকায় শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

টুকুর বক্তব্য ইতিহাস-ভাষাতত্ত্ব, গণআকাঙ্ক্ষাকে অস্বীকারের শামিল: জামায়াত

এফএনএস: ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

Photo

গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

এফএনএস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট...

Photo

ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে...

Photo

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত দশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত