সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় সম্রাট বাহিনীর প্রধানকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   25-Dec-2025   73

Photo

এফএনএস: রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মন্ডল ওরফে সম্রাট (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দুটি অস্ত্রসহ তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজার এ ঘটনা ঘটে। নিহত অমৃত মন্ডল ওরফে সম্রাট পুলিশের তালিকাভুক্ত সম্রাট বাহিনীর প্রধান। তিনি উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মন্ডলের ছেলে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃত মন্ডল নিজের নামে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে আশপাশের এলাকায় ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করতেন। আওয়ামী লীগ সরকারের সময় ভারতে পালিয়ে থেকেও সম্রাট বাহিনীর মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন। স¤প্রতি তিনি নিজ এলাকায় ফিরে আসেন। এর মধ্যে হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেন অমৃত। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার সম্রাট ও তার বাহিনীর সদস্যরা ওই বাড়িতে যান। এ সময় বাড়ির মালিককে না পেয়ে তার ছেলেকে মারধর করা হয়। একপর্যায়ে বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে সম্রাটকে পিটুনি দেন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সেলিম শেখ স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। দুটি আগ্নেয়াস্ত্রসহ সেলিমকে পুলিশে দেন স্থানীয় লোকজন। ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাটের নামে হত্যাসহ একাধিক মামলা আছে। তার সহযোগী সেলিমকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গানসহ আটক করা হয়েছে। সম্রাটের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

মোবারকগঞ্জ চিনিকলে ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল এলাকায়...

Photo

ঝিনাইদহে ফলের দাম চড়া, পেয়ারা বরই আনারসের দাম বেড়েছে দ্বিগুণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রমজানের শুরু থেকেই ঝিনাইদহে দেশি-বিদেশী...

Photo

আরব আমিরাত থেকে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া আমদানির সিদ্ধান্ত

এফএনএস: ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সংযুক্ত...

Photo

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ মডেল আসনে রুপান্তরিত হবে: রাশেদ খাঁন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত