প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
উচ্চকন্ঠ 26-Jun-2025 56
বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেসময় বিশেষ অতিথি হিসাবে জেলা পুলিশ সুপার মনজুর মোর্শেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
office@ukantho.com