শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে থামছেনা সহিংসতা, বাড়ছে দলীয় আধিপত্য বিস্তার কেন্দ্রীক সন্ত্রাসী হামলা

উচ্চকন্ঠ   25-Sep-2025   64

Photo

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিবেদক: ৫ আগষ্ট ২০২৪ ঐতিহাসিক ছাত্র আন্দোলনের ফল হিসেবে আওয়ামীলীগ সরকার পতনের পর ঝিনাইদহ জেলার সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সময় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।
তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহের সদর উপজেলার ১৩ নং ফুরসন্দী ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে হামলা চালিয়ে তিনটি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে ইউনিয়নে শেখ হাসিনার পতনের পর বিএনপির মধ্যে গ্রুপিং তৈরি হয়। এই গ্রুপিং এর জেরে ইউনিয়নে ২জন নিহত হয়েছে। তারা বলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহবুর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতে লক্ষীপুর গ্রামে হামলা চালানোর চেষ্টা করে তখন গ্রামবাসি ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে। সন্ত্রাসী বাহিনী ফেরার পথে ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কাজির তিনটি দোকানে হামলা চালিয়ে প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুট সহ ভাঙচুর করে এবং দোকানের ক্যাশ বাক্সে থাকা দশ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়। দোকানের মালিক সাবেক যুবদলের নেতা বিপ্লব কাজি এই ঘটনার পর জেলা নেতৃবৃন্দের নিকট অভিযোগ করেন এবং আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।

office@ukantho.com


Photo

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

এফএনএস: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর...

Photo

কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি সেচের ডিপ...

Photo

দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিলেন মাইলস্টোনোর শিক্ষার্থীরা

এফএনএস: দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন মাইলস্টোন স্কুল...

Photo

বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে, থাকবে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বরাবরই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত