অন্যান্য
নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক
উচ্চকন্ঠ 27-Aug-2026 16
এফএনএস: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন। নিখোঁজ ৩৪১ জন বিদেশি নাগরিকের বেশিরভাগই ভারতীয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে নেপাল পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৬৪ জনের লাশ ভাটির দিকে চিতওয়ান জেলায় ও আরও ২৬ জনের লাশ নওয়ালপরাসি ইস্ট এলাকায় পাওয়া যায়।
office@ukantho.com