রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

উচ্চকন্ঠ   27-Jul-2026   27

Photo

হাবিব ওসমান, কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পত্রিকা বিতরণকারী সদস্য মো. জাহঙ্গীর আলম (৫৭) উন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রোববার দিবাগত রাত ১২ দিকে খুলনার একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীর আলম উপজেলার পাতবিলা গ্রামের মৃত মুজিবর রহমানের বড় ছেলে। দির্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন জাহাঙ্গীর। তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তিনি প্রায় ১৭ বছর ধরে স্থানীয় ও জাতীয় সংবাদপত্র বিতরণের কাজ করে আসছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার বেলা ১১টায় পাতবিলা দাখিল মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহজাহান আলী সাজু, জামির হোসেন, হাবিব ওসমান, এনামুল হক সিদ্দিক, নয়ন খন্দকার, মোমিনুর রহমান মন্টু, রবিউল ইসলাম ও আসাদুজ্জামান সনেট।
জানাজায় ইমামতি করেন ঢাকার ইস্টার্ন প্লাস জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সভাপতি আব্দুল কুুদ্দুস ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাজুসহ সমিতির সদস্যরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে...

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদীর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টা খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে...

Photo

চট্টগ্রামে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

এফএনএস:চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে কিশোর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত