সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত, আহত ১

উচ্চকন্ঠ   24-May-2025   48

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক:

যশোর কোতোয়ালি থানার চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় আজ শনিবার (২৪ মে ২০২৫) সকাল আনুমানিক ৬টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্যের নাম ফজলুল হক। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ক্ষুদ্র রয়রা গ্রামে। অপর নিহত ব্যক্তি মামুন (৩২), পিতা শামসুল হক, গ্রাম কাশীপুর, কোটচাঁদপুর, ঝিনাইদহ। তিনি শিশুনিলয় নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন।
গুরুতর আহত ব্যক্তি রিয়াল, পিতা ইমান উদ্দিন, একই গ্রামের বাসিন্দা এবং নিহত মামুনের শালা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পুলিশ সদস্য ফজলুল হক মোটরসাইকেলযোগে ঝিনাইদহের দিকে এবং অপরদিকে মামুন ও রিয়াল মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন। ছাতিয়ানতলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ফজলুল হক ও মামুনকে মৃত ঘোষণা করেন এবং আহত রিয়ালের অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
স্থানীয় পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সাংবাদিক শিপলু জামান এর ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি, ৩০ হাজার টাকা লুট

শিপলু জামান: আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক...

Photo

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধানের দায়িত্ব পেলেন শামসুল ইসলাম

এফএনএস: বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত...

Photo

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিবাদী ব্যবস্থা দেশে কায়েম রয়েছে-রাশেদ খান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা...

Photo

ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, এবং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত