মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন

উচ্চকন্ঠ   03-Apr-2025   51

Photo

এফএনএস: গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনের কাছে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার বগিতে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে চলন্ত ট্রেনে এ আগুনের ঘটনা ঘটে। মাওনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর স্টেশনে প্রবেশের আগেই ট্রেনের পাওয়ার কার থেকে ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার শিকার ট্রেনটি উদ্ধারে চেষ্টা চলানো হয়। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকান্ডের ঘটনায় বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে কৃষি কার্ড এর তথ্য সংগ্রহ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে...

Photo

নড়াইলে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ জন গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় (১২)...

Photo

ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার মসজিদ মন্দিরের উন্নয়নে...

Photo

তারেক রহমানের ঈদ উপহার পেলেন কালীগঞ্জে নিহত যুবদল নেতার পরিবার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত