রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন

উচ্চকন্ঠ   02-Dec-2025   111

Photo

এফএনএস: পরকীয়া প্রেমিকের হাতেই নির্মমভাবে খুন হয়েছেন নাহিদা সুলতানা লাবনী (২৫) নামে এক গৃহবধূ। ২৪ ঘণ্টার মধ্যেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন কাটার মহল গ্রামের চাঞ্চল্যকর লাবনী হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত প্রেমিক মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে লাবনীর ৪ ভরি সোনার গহনাও উদ্ধার করা হয়। গত রোববার সলঙ্গা থানা আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন মিলন হোসেন। মিলন বড় গোজা গ্রামের বাসিন্দা। নিহত লাবনী ধুবিল কাটার মহলের আব্দুল কাইয়ুম রিগ্যানের স্ত্রী। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে সলঙ্গা থানার ওসি হুমায়ূন কবির বলেন, ২৯ নভেম্বর ভোর রাতে নিজ বাড়ি থেকে লাবনীর লাশ উদ্ধার করা হয়। প্রথমে এ ঘটনায় ইউডি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়। তদন্তের পর ওইদিনই ঘটনার সঙ্গে জড়িত মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করেন মিলন। আসামির জবানবন্দি, পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, লাবনীর সঙ্গে মিলনের অনেক আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। আট বছর আগে ধুবিল কাটারমহল গ্রামের রিগ্যানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় লাবনীর। তাদের দুই সন্তানও জন্ম নেয়। কিন্তু বিয়ের পরও মিলনের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লাবনী। গত ২৯ নভেম্বর বিকেলে রিগ্যান বাড়িতে না থাকার সুযোগে মিলনকে ফোন করে ডেকে আনেন লাবনী। মিলন এলে বাড়িতে থাকা তার মেয়ে ও ভাগনিকে কৌশলে কেনাকাটার জন্য বাজারে পাঠিয়ে দেন। এরপর উভয়ে শারীরিক সম্পর্কে মিলিত হন। এ সময় মিলনের মোবাইলে একটি ফোন এলে বাড়ি ফিরতে চান তিনি। কিন্তু লাবনী তাকে ফিরে যেতে বাধা দেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাদের মধ্যে ঝগড়া চলে। ঝগড়ার এক পর্যায়ে মিলন লাবনীর গলা চেপে ধরলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মিলন। ভোর রাতে লাবনীর ভাগনি বিষয়টি লাবনীর বাবাকে জানায়। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় লাবনীর বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

এফএনএস:চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী জামিজুরী এলাকায় স্ত্রীকে...

Photo

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক...

Photo

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

এফএনএস: দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী...

Photo

ঝিনাইদহে জমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে গালিগালাজ ও হুমকির অভিযোগ জমির মালিকদের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর ৬ লেন প্রকল্পের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত