মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

উচ্চকন্ঠ   21-Aug-2025   58

Photo

এফএনএস: খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত গভীর রাতে সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, বয়োবৃদ্ধ আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রায়হানা আক্তার (৪২)। স্থানীয়দের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১২ নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তাদের রক্তাক্ত লাশ উদ্বার করা হয়। গত বুধবার রাতের কোন সময় হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ওই রাতে মা-মেয়ে ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানায়, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ক্রাইম সিন সংগ্রহ করার জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। কি উদ্দেশ্যে এবং কারা এই ঘটনায় জড়িত থাকতে পারে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগের নামে কোনো দল রাজনীতি করতে পারবে না: নুর

এফএনএস: আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে...

Photo

কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ইউএনও'র নিকট মালিকপক্ষের আবেদন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা রোড এলাকায়...

Photo

হামিদুল ইসলাম হামিদের অনুসারীদের সমাবেশ, মনোনয়ন পূনঃবিবেচনার দাবী

নিজস্ব প্রতিবেদক: ওয়ান ইলেভেনের ফসল মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময়...

Photo

বগুড়ায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

এফএনএস: বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় পাওয়া স্বর্ণালংকার ও টাকা ফিরিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত