রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নবজাতককে ১ লাখ টাকায় হস্তান্তরের অভিযোগ, আটক দুই নারী

উচ্চকন্ঠ   20-Oct-2026   13

Photo

দত্তক নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, সাংবাদিককে বাধা দেওয়ার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা জজ আদালত চত্বরে ১০–১২ দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে এক লাখ টাকার বিনিময়ে হস্তান্তরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা ও অপর এক নারীকে নবজাতকসহ থানায় নিয়ে যায় পুলিশ। তবে শিশুটিকে দত্তক নেওয়া, চিকিৎসার খরচ বহন ও অর্থ লেনদেন নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এদিকে, ঘটনাটি নিয়ে সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিককে বাধা দেওয়া ও ক্যামেরা বন্ধের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে।
সোমবার দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের সিদ্ধি মতনেজা গ্রামের সবুজ বিশ্বাসের স্ত্রী ফারজানা খাতুন এবং একই উপজেলার চণ্ডীপুর গ্রামের মুকুল হোসেনের স্ত্রী বিউটি খাতুন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নবজাতককে এক লাখ টাকার বিনিময়ে হস্তান্তরের উদ্দেশ্যে ওই দুই নারী আদালত এলাকায় এসেছেন—এমন অভিযোগ ওঠে। তাঁদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। পরে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকসহ দুই নারীকে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত মুকুল নামের এক ব্যক্তি দাবি করেন, নবজাতককে দত্তক নেওয়ার বিষয়ে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা সম্পন্ন করতে অ্যাডভোকেট খায়ের তাঁদের আদালতে আসতে বলেছিলেন। তবে আইনজীবী খায়েরের দাবি, ফারজানা তাঁর স্বামীকে তালাক দেওয়ার জন্য আদালতে এসেছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন পরস্পরবিরোধী বক্তব্যে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অন্যদিকে, শিশুটির বাবা সবুজ বিশ্বাস দাবি করেন, স্ত্রীর চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য তাঁর ছিল না। এ কারণে মুকুল ও তাঁর স্ত্রীর সঙ্গে তাঁদের আলোচনা হয়। তাঁরা চিকিৎসার খরচ বহন করেন এবং নবজাতককে দত্তক নেওয়ার বিষয়ে কথা হয়েছিল বলে জানান তিনি। তবে অর্থ নেওয়ার অভিযোগ তিনি তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের ওপর তুলেছেন। স্বামী-স্ত্রীর কথোপকথনের একটি কল রেকর্ডে অর্থ লেনদেন নিয়ে আলোচনা রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে ওই রেকর্ডের সত্যতা ও অর্থ লেনদেনের প্রকৃত ঘটনা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, সংবাদ সংগ্রহের সময় অ্যাডভোকেট খায়ের নামের ওই আইনজীবী সাংবাদিককে বাধা দেন এবং ক্যামেরা বন্ধের উদ্যোগ নেন বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঝিনাইদহ সদর থানা থেকে নবজাতক ও তার মা ফারজানাকে ফারজানার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পারিবারিক বিরোধ মিটিয়ে নেওয়ার জন্য শিশুটির বাবা সবুজকে পরামর্শ দেওয়া হয় বলে জানা গেছে।

office@ukantho.com


Photo

কালো ব্যাজ ধারণ করে নড়াইলে বিএনপির মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জুলাই–আগষ্ট গণঅভ্যুথানে...

Photo

ঝিনাইদহে বিশ্ব পর্যটন দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: টেকসই উন্নয়নে পর্যটন এ শ্লোগানকে...

Photo

ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে...

Photo

পদোন্নতি ও পুরস্কারের লোভে গুম-খুন-নির্যাতনে যুক্ত হতেন অনেকে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুম কমিশনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত