রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

কালো ব্যাজ ধারণ করে নড়াইলে বিএনপির মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   18-Jul-2025   80

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জুলাই–আগষ্ট গণঅভ্যুথানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় নড়াইলে কালো ব্যাচ ধারণ করে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ জুলাই বিকালে জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয় চত্বর থেকে একটি মৌন মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ঐস্থানে চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম,জেলা জজ কোর্টের পিপি ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ এস, এম আব্দুল হক,জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ,লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক সুলতানুজ্জামান সেলিম, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান,লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ,জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান,সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, জেলা-উপজেলা-পৌর বিএনপি-যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবকদল, মহিলা দলের বিপুল সংখ্যক নেতা-কর্মিরাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ঢাকায় মিটফোর্টে একটি হত্যাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যে কুৎসা রটনা হয়েছে এটা বিএনপি কখনও সহ্য করবেনা। আর নির্বাচনকে যারা বানচাল করার ষড়যন্ত্র করছে তাদেরকে সাবধান করছি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ।

office@ukantho.com


Photo

জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের...

Photo

বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবল ২০২৬-কে সামনে রেখে...

Photo

জয়পুরহাটে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

এফএনএস:জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর...

Photo

রাজশাহীতে ব্যারাকে ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

এফএনএস: রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে মো. মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ সদস্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত