বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় বহিস্কৃত সেই যুবদল নেতাকে গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   11-Jul-2025   95

Photo

এফএনএস: খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে (৫০) গুলি করে ও রগ কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুর ২টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় মাহবুবুর রহমানের নিজ বাড়ির সামনে এ হত্যাকাÐ ঘটে। তিনি ওই সময় প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত হতে তার পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাহবুবের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীসহ স্বজনরা। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান মোল্লা। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে দেয়। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চারটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাহবুবের স্ত্রী বিলাপ করে বলেন, আমি গুলির শব্দ শুনেছি। আমি চেঁচিয়েছি। কেউ আসেনি ওকে ধরতে। মোটরসাইকেলে হেলমেট পরে এসেছিল সন্ত্রাসীরা। কালো চেক চেক জামা পরা একজন। যাওয়ার সময় গেটে গুলি করেছে। রাস্তায় গুলি করেছে। গালি দিয়ে বলে কে আসবি আয়। কিছুদিন ধরে ওকে মোবাইলে হুমকি দিচ্ছিল। আমি ওকে দূরে যেতে বলেছি অথবা আমাকে কথা বলতে দিতে বলেছি, কিন্তু ও বলেছে, আমি কারও ক্ষতি করিনি। আমার কেউ ক্ষতি করবে না। আর মরণ থাকলে তো হবে। আমি বলেছি এটা কোনো কথা হয় না। সবার সব থাকবে, আমার মেয়েদের কী হবে। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় রাম দা হাতে অবস্থান নেওয়ায় মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা...

Photo

কালিগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল ও গাছ কাটার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে সরকারি ভিপি জমি...

Photo

রাজধানীতে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, চড়া সবজির বাজার

এফএনএস: সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে।...

Photo

১২০ টাকায় স্বপ্ন পূরণ ২৫ যুবক-যুবতীর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: তুষার আহমেদ। ২০১৮ সালে মারা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত