রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী ও সমাবেশ সফলের আহ্বান

উচ্চকন্ঠ   23-Aug-2025   57

Photo

ইফফাত নানজিবা রুহি, নিজস্ব প্রতিবেদক: ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে অনুষ্ঠিতব্য র‌্যালী ও সমাবেশ সফলের জন্য ২৩ আগষ্ট শনিবার সন্ধ্যায় স্থানীয় নিমতলা বাসস্ট্যান্ডে যুবদলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাষ্টার জাহাঙ্গীর হোসেন, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, জেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন লস্কর, যুবনেতা রাজু আহাম্মেদ, মোর্শেদ আলী, সোহানুর রহমান জুয়েল, বিএনপি নেতা জাহিদ লস্কর ও টিটন লস্কর প্রমুখ।
সভায় আগামী ৩ সেপ্টেম্বর র‌্যালী ও সমাবেশ সফলের জন্য সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে (৬৫) বছরের অজ্ঞাত...

Photo

গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর...

Photo

কোটচাঁদপুর রেলস্টেশনে বিজিবির অভিযানে স্কুল ব্যাগ থেকে ২ কেজি বেশি হেরোইন উদ্ভার

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে...

Photo

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধারাবাহিক চুরি: অধরা চোর, প্রশাসন নিরব

হুমায়ুন কবির কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত