সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   22-Jul-2025   45

Photo

এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রা এলাকার গজারি বনের ভেতর থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার এসআই তাইফুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পিকনিক স্পটের সামনে অজ্ঞাত ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। অজ্ঞাত ওই নারীর পরনে স্যালোয়ার-কামিজ রয়েছে। পুলিশ নারীর পরিচয় এবং হত্যার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে।

office@ukantho.com


Photo

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চের মিছিল

এফএনএস: রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকান্ডে জড়িতদের সেফ এক্সিট...

Photo

ত্রিলোচনপুরে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং...

Photo

মাদারীপুরে পরিত্যক্ত স্থান থেকে তরুণীর লাশ উদ্ধার

এফএনএস: মাদারীপুরের শিবচরে এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে...

Photo

আন্দোলনে আহত-নিহত পরিবারের সদস্যদের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে- উপদেষ্টা ফরিদা আখতার

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত