সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত দশ

উচ্চকন্ঠ   03-Nov-2025   70

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সহ-সভাপতি কলামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী ও বিএনপি নেতা মাসুদ জোয়ার্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। বেশ কয়েকদিন যাবত কলামনখালী গ্রামে দু’পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা চলছিলো। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

office@ukantho.com


Photo

যুবদল নেতার ওপর হামলা: কুড়িগ্রামে ২ বিএনপি নেতাকে অব্যাহতি

এফএনএস: কুড়িগ্রামের চিলমারীতে দলীয় আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলাপরিপন্থি...

Photo

উত্তরায় আবাসিক ভবনে আগুন: নিহত ৬

এফএনএস: রাজধানীর উত্তরার একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকান্ডে ৬ জনের...

Photo

কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ অনেক কঠিন: এমপি সাইফুল

এফএনএস: কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন বলে মন্তব্য করেছেন...

Photo

স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা

এফএনএস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত