রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   23-May-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে 'অবিরাম উন্নয়নে বাংলাদেশ' সংগঠন। এতে সহযোগিতা করে প্রাইম ডায়াগনষ্টিক এন্ড মেডিকেল সার্ভিসেস।
ক্যাম্পে উপজেলার কাতলাগাড়ি,কৃত্তিনগর, কৃষ্ণনগর,চর বাখরবারসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে ভিড় জমান। এসময় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
স্থানীয়রা জানান,গ্রামীণ এলাকায় নিয়মিত চিকিৎসাসেবার সুযোগ কম থাকায় এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। বিশেষ করে বয়স্ক ও নিম্নআয়ের মানুষ এ ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন।
অবিরাম উন্নয়নে বাংলাদেশ সংগঠনের পরিচালক উজ্জল আলী বলেন,মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান,সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

office@ukantho.com


Photo

গাজীপুর সদর থানার ওসি বরখাস্ত, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

এফএনএস: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার...

Photo

দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষককে লাঞ্ছিত এবং বাংলাদেশ...

Photo

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে মানব পাচার, ১ সপ্তাহে নারী-পুরুষ সহ ৪৫ আটক

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন...

Photo

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো আইএফআইসি ব্যাংকের তারুণ্যের উৎসব

হুমায়ুন কবির কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যত প্রজন্মকে ব্যাংকিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত