প্রিয় ঝিনাইদহ
ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে ঝিনাইদহে জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ
উচ্চকন্ঠ 15-May-2025 58
বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ের "তামাক বিরোধী প্রশিক্ষণ" বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরকারের যুগ্ম সচিব মোঃ শফিউল আলম, সিভিল সার্জন ডাক্তার মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি আসিফ কাজল, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ৬ উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ ছাড়াও সরকরি দপ্তরের কর্মকর্তা, এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ভারত তামাকজাতন্ত্র নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হাসান সিনেমা স্লাইডের মাধ্যমে পাবলিক প্লেসে ধূমপানের কুফল ও ক্ষতিকারক দিক তুলে ধরেন।
জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালায় বক্তাগণ এ সংক্রান্ত আইন কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
office@ukantho.com