রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

উচ্চকন্ঠ   03-Feb-2025   56

Photo

এফএনএস: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ বাদী হয়ে এ মামলা করে। টুঙ্গিপাড়া থানায় এ মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, গত রোববার টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ১৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ জনকে। মামলার এজাহারে বলা হয়েছে, গত রোববার সন্ধ্যার পর আওয়ামী লীগের কর্মী এবং টুঙ্গিপাড়া গ্রামের সাফায়েত গাজী নামে এক ব্যক্তি দলের লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সাফায়েতকে আটক করে। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা সাফায়েতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের উদ্দেশে ভুয়া ভুয়া শ্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশের সদস্যসহ আট জন আহত হন। এ ঘটনায় করা মামলায় পরে সাফায়েত গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে চারটি আসনে দুই প্রার্থীর আয় অর্ধকোটির বেশি, অন্যদের ৪ থেকে ১৩ লাখ, মোট প্রার্থী ২৩জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ।...

Photo

কালীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় মটর শ্রমিক সদস্যের মৃত্যু

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যপাড়া...

Photo

কালীগঞ্জ ভূমি অফিসের জানালা ভেঙ্গে ৩ লাখ টাকা চুরি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে...

Photo

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত