বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মুন্সীগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত আটক

উচ্চকন্ঠ   25-May-2025   59

Photo

এফএনএস: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামক দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অভিযুক্ত আরিয়ান ওরফে মাহিমের তথ্যের ভিত্তিতে রোববার সকালে উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকারবাড়ি সংলগ্ন একটি জঙ্গল থেকে নিখোঁজের দুই দিন পর ওই শিশুশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, গেলো শুক্রবার বিকালে খেলাধুলা করতে শিশু হোসাইন বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পরে স্বজনরা জানতে পারে প্রতিবেশী আরিয়ান ওরফে মাহিমের সঙ্গে বিকালে সাইকেলে তাকে ঘুরতে দেখা গেছে। সেই সূত্র ধরে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, হোসাইনকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে সে। হত্যার পরে লাশ ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়িসংলগ্ন জঙ্গলে ফেলে রেখেছে। বিষয়টি পুলিশকে অবগত করে নিহতের পরিবার। পরে পুলিশ অভিযুক্ত আরিয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার দেখানো জায়গা হতে রোববার সকাল ৯টার দিকে শিশুর লাশ উদ্ধার করে। নিহত হোসাইন টঙ্গীবাড়ি উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ বিষয়ে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি থানার ওসি মহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ চূড়ান্ত জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

office@ukantho.com


Photo

হলফনামার আয়-ব্যয় নিয়ে অপপ্রচারের অভিযোগ নাহিদের

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি...

Photo

আইনি জটিলতায় সাড়ে ৫ বছর ধরে বন্ধ ঝিনাইদহ পৌর সুপারমার্কেট নির্মাণ নির্মাণাধীন বেজমেন্টে মাছ চাষ, মরিচায় নষ্ট হচ্ছে কোটি টাকার নির্মাণসামগ্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের মানুষের দীর্ঘদিনের...

Photo

অপরুপ সৌন্দর্যের লিলাভূমি কালীগঞ্জের বামনের বিল, এ যেন মিনি টাঙ্গুয়ার হাওড়

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ: প্রাকৃতিকভাবেই শস্য ও মৎস্য ভান্ডার...

Photo

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

এফএনএস: অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত