বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

উচ্চকন্ঠ   09-Dec-2025   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্য জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দুদকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, দুদকের উপ-পরিচালক তরুন কান্তি ঘোষসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, সকলকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে না বলার আহ্বান জানান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে দুর্নীতিবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

office@ukantho.com


Photo

নড়াইল পল্লীবিদ্যুৎতের ডিজিএম রুহুল আমিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রেতিবেদক: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া...

Photo

ত্রিলোচনপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী...

Photo

কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি...

Photo

মুজিববাদীদের নয় গোপালগঞ্জ বাংলাদেশপন্থিদের হবে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত