প্রিয় ঝিনাইদহ
ত্রিলোচনপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 27-Oct-2025 112
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ -৪ আসনের ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের যুব বিভাগ কতৃক নির্বাচনী যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৬ অক্টোবর) উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ঝিনাইদহ - ৪ জামায়াতে ইসলামি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উলামা বিভাগের সভাপতি মাওলানা আলিনুর রহমান ত্রিলোচনপুর ইউনিয়ন চেয়্যারম্যন প্রার্থী শরিফুল ইসলাম, থানা যুব সভাপতি আব্দুল হামিদ, ছাত্রশিবির কালীগঞ্জ আদর্শ থানা শাখার সভাপতি ঈশা খান সম্মেলনে উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন ত্রিলোচনপুর ইউনিয়ন আমীর মাওলানা বিল্লাল হোসাইন
office@ukantho.com