রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   10-May-2025   51

Photo

এফএনএস: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমন হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় যশোরের বেনাপোলে এ ঘটনা ঘটে। নিহত সুমন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর আগে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখেন সুমন। এরমধ্যে বনিবনা না হওয়ায় উক্ত টাকা ফেরত দিতে বলেন সুমন। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মশিয়ার গংদের বাড়ি গিয়ে টাকা ফেরতের তাগিদ দেন তিনি। একপর্যায়ে কথা কাটাকাটি শেষে সুমন চলে যান এবং গ্রামের দোকানদার আনিছুরের দোকানে এসে বসেন। কিছুক্ষণ পর মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের সঙ্গে থাকা লোকজন আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে আঘাত করেন। এরপর মৃত ভেবে তাকে ফেলে রেখে গেলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে মারা যান সুমন। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, এখনো কেউ মামলা করেনি। তবে এ ঘটনায় জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।

office@ukantho.com


Photo

জুলাই অভ্যুত্থানে তরুণদের জীবন দেওয়ার প্রেরণা আবরারের কাছ থেকে: আসিফ মাহমুদ

এফএনএস: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয়...

Photo

যুবককে ছুরিকাঘাতে হত্যা করে মোটরসাইকেল নিয়ে গেলো দুর্বৃত্তরা

এফএনএস: সিলেটের গোয়াইনঘাটে সোহেল শাহরিয়ার (২৬) নামে এক যুবক দুর্বৃত্তদের...

Photo

চট্টগ্রামে আ. লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলাসহ সন্ত্রাসবিরোধী...

Photo

যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার নতুন ৮ টি কেন্দ্র যুক্ত হয়েছে

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : আগামী ২ জুলাই থেকে চলতি বছরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত