বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ইউনিয়ন মেম্বারদের জাঁল স্বাক্ষরের রেজুলেশনে কাজ করার অভিযোগ প্যানেল চেয়ারম্যান, এক মেম্বার ও সচিবের বিরুদ্ধে

উচ্চকন্ঠ   13-Mar-2025   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের মেম্বারদের না জানিয়ে জাঁল স্বাক্ষরে রেজুলেশন করে কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ করা হয়েছে প্যানেল চেয়ারম্যান, এক মেম্বার ও সচিবের বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব, জেলা প্রশাসক, ইউএনও এবং সাংবাদিকদের জানানো হয়েছে। পরিষদের ৮ জন মেম্বার স্বাক্ষরিত এ অভিযোগটি ৫ মার্চ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।
অভিযোগে উল্লেখ করেছেন, উপজেলার ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সদস্য হযরত আলী ও ইউপি সচিব এর যোগ সাজসে আমাদের অবগত না করে স্বাক্ষর জালিয়াতি করে রেজুলেশনের মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা এবংকাবিখা, কাবিটা, টিআর, এডিবি উন্নয়ন সহয়তা, ভিজিডির অনলাইন আবেদন প্রকল্পের তালিকা বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। এসব ঘটনা জানাজানি হলে গত ৫ মার্চ আমাদের মৌখিকভাবে অবগত করে জোরপূর্বক স্বাক্ষর করে নেওয়ার পায়তারা করেন। যদিও পরে আলোচনার মাধ্যমে স্বাক্ষর করেন তারা।

এ বিষয়ে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন জানান, ৫ আগষ্টের পর থেকে আমাদের না জানিয়ে তারা সকল কাজ করে যাচ্ছিল। তিন-চার দিন আগে আমাদের ডেকে মিটিং করেছে। মিটিং এ প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম আমাদের জানায় রেজুলেশনে স্বাক্ষর করলে সম্মানি ভাতা পাবেন না করলে পাবেন না। তিনি আরো জানান, ১২ সদস্যের মধ্যে দুইজন বিদেশ চলে গেছে।
ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার জাফর আলী জানান, এতদিন মিটিং হয়নি, সম্প্রতি হয়েছে। এখন কোন সমস্যা নেই।
ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার জানান, গত সপ্তাহে একটি মিটিং হয়েছে। সেখানে আমাদের মৌখিকভাবে ডেকে মিটিং হয়। ওই মিটিং এ আমরা আলোচনার মধ্যে স্বাক্ষর করেছি।
উপজেলার ১০ নং কাষ্টভাঙ্গা প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছে তা অসত্য। কাজে দূর্নীতির যে অভিযোগ দেওয়া হয়েছে তা সত্য নয় এ কারনে যে প্রতিটি কাজের প্রকল্পের সভাপতি আলাদা আলাদা মেম্বার। তাদের স্বাক্ষর ও মিটিং ছাড়া একটি কাজও সম্পন্ন হয়নি। এলাকার রাজনৈতিক প্রতিপক্ষরা এমন অভিযোগ দিয়ে থাকতে পারে বলেও যোগ করেন তিনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা যুথিকা বিশ্বাস অভিযোগ পাওয়ার বিষয়টি জানিয়ে বলেন, স্যারের নির্দেশে উভয় পক্ষকে ডেকে বিষয়টি সুরাহা করা হবে।

office@ukantho.com


Photo

চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে চিলাহাটি আন্তনগর...

Photo

পেঁয়াজ রোপনের মৌসুমে সারের কৃত্রিম সংকট: ফলন বিপর্যয়ের শঙ্কা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজ রোপনের ভরা মৌসুমে সারের কৃত্রিম...

Photo

ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের...

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আল ইমরান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত