রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কোন ব্যক্তি-দলের জন্য নির্বাচন আগানো-পেছানোর অবস্থা নেই: সারজিস

উচ্চকন্ঠ   09-Dec-2025   70

Photo

এফএনএস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানো বা আগানোর অবস্থা নেই। গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সারজিস আলম জানান, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, অন্তবর্তী সরকারের এই ঘোষণার প্রতি তাদের আস্থা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, অভ্যুত্থানের ১৬ মাস পেরিয়ে গেছে, তারেক রহমান দেশে ফেরা নিয়ে নিজে কোনো বাধা অনুভব করতে পারেন। কিন্তু আমাদের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলো থেকে, সাধারণ মানুষের পালস থেকে বুঝতে পারি, এই বাংলাদেশে তিনি এলে তার জন্য কোনো সমস্যা তৈরির সুযোগ নেই। নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ তোলেন সারজিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগ যা, জাতীয় পার্টিও তা। ভারতে গিয়ে দাসত্ব করেছে, সেখানকার পরামর্শে এসে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে। আওয়ামী লীগের সহযোগী হয়ে এমপি হয়েছে, সুযোগ-সুবিধা নিয়েছে। আওয়ামী লীগকে যেমনি সরকার বিচারের সম্মুখীন করেছে, তেমনি জাতীয় পার্টিকেও বিচারের সম্মুখীন করা উচিত। সারজিস আলম পরে সাংবাদিকদের জানান, সন্ধ্যার মধ্যে এনসিপির প্রথম পর্যায়ে সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত করা মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমসহ ঠাকুরগাঁও জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের পুলিশের উপ-পরিদর্শক মিরাজুল হত্যা মামলায় চার জনকে মৃত্যুদন্ড ও চার জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের...

Photo

মালিকের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি: কর্মচারীর যাবজ্জীবন

এফএনএস: ষোল বছর আগে ঢাকার কামরাঙ্গীরচরে আবুল খায়ের প্লাস্টিক কারখানার...

Photo

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবা-চাচাসহ তিনজনের মৃত্যুদন্ড

এফএনএস: কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে...

Photo

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ: তারেক রহমান

এফএনএস: জনতার ভালোবাসা ও আন্তরিকতায় আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত