রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   08-Nov-2025   97

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এ অজ্ঞাত (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে ওই নারী মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। ধারনা করছি ওই নারীর বয়স ৫৫ বছরের কাছাকাছি। লাশের শরীরে আঘাতোর কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি এই নারী মানসিক প্রতিবদ্ধি। মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের পরই জানা যাবে।

office@ukantho.com


Photo

মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববনন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের...

Photo

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: চুরির উদ্দেশ্যেই বাসায় কাজ নেন আয়েশা

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা ও মেয়েকে খুনের ঘটনায় নতুন...

Photo

কালীগঞ্জে সাপের কামড়ে মুহুরির মৃত্যু

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের...

Photo

সাংবাদিকের চাচার ইন্তেকাল, ঝিনাইদহে দাফন সম্পন্ন হবে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দৈনিক কের পত্রিকা ও সুবর্ণভূমি পত্রিকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত