রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাংবাদিককে কুপিয়ে জখম, হাতের রগ-কবজি বিচ্ছিন্ন

উচ্চকন্ঠ   05-Feb-2025   48

Photo

এফএনএস: বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে বেধড়ক কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে তার ওপর হামলে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়। পরিবারের সদস্যরা জানান, মিরন ঢাকা থেকে রাতে কুয়াকাটায় ফিরেছেন। কুয়াকাটা পৌরসভার তুলাতলী মহাসড়কে নেমে ৫০ গজ দূরে বাসায় যাচ্ছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে তাকে সশস্ত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময়ের মিরন ডাক-চিৎকার করে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রæত তাকে হাসপাতালে নিয়ে যায়। মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে। অন্য হাতের কবজি বরাবর ঝুলিয়ে দেয়। এ ছাড়া কপাল, মাথা, পেট ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষতচিহ্ন রয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। আসামি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

বাসায় নববধূর লাশ রেখে পালালেন স্বামী

এফএনএস: নোয়াখালী জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে এক নববধূর লাশ উদ্ধার...

Photo

শেখ হাসিনাই জুলাই গণহত্যার ‘নির্দেশদাতা’: ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদন

এফএনএস: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি...

Photo

ঝিনাইদহে পরকীয়ার বলি প্রবাসির স্ত্রী, আদালতে মামলা

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পরকীয়ার জেরে প্রবাসীর...

Photo

ছাদ বাগানে ১১ জাতের আনার চাষ, বাণিজ্যিক সফলতার স্বপ্ন দেখছেন প্রবাসফেরত যুবক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হিজলি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত