বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

উচ্চকন্ঠ   26-Mar-2026   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের পর সকাল সাড়ে ৬টায় শহরের পৌর স্মৃতিসৌধ পার্কে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ বিভাগের পক্ষে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পর্যায়ক্রমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এদিন ভোর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন। স্বাধীনতার এই গৌরবময় দিনে শহীদদের স্মরণে দিনব্যাপী আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগেও পৃথক কর্মসূচি পালন করা হয়। সকালে শহরের এইচএসএস সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ।
র‌্যালি শেষে বিএনপি নেতাকর্মীরা স্মৃতিসৌধ পার্কে গিয়ে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার ছয়টি উপজেলা—ঝিনাইদহ সদর, শৈলকূপা, মহেশপুর, কালীগঞ্জ, হরিণাকুন্ডু ও কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনসহ বিএনপি, জামায়াতে ইসলামী, বাসদ, এনসিপি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

office@ukantho.com


Photo

মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন ১২ মে

বসির আহাম্মেদ, মাগুরা থেকে ফিরে: মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার...

Photo

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

Photo

ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার

এফএনএস: রাজধানীর ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে মো. সাইদুল ইসলাম (২১) নামে...

Photo

একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

এফএনএস: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত