বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   11-Nov-2025   83

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর ঝিনাইদহ জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট্রের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বাধীন অধিকারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লিটন, পূজা উদযাপন ফন্ট্র ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সমির হালদার, সদর উপজেলা শাখার আহবায়ক গনেশ চন্দ্র বিশ্বাস, সদস্য সচিব অচিন্ত রায়, হরিণাকুন্ডু শাখার আহবায়ক কাত্তিক দেবনাথসহ ফন্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফন্ট্র ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক মিলন কুমার ঘোষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এক বছর আগে আজকের এই দিনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেররা নির্বিঘেœ নিরাপদে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর যাত্রা শুরু হয়। আমরা সফলভাবে এক বছর অতিক্রম করেছি। সামনের দিনগুলোতে মিলেমিশে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যবক্ত করা হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

office@ukantho.com


Photo

মেহেরপুরে ভুট্টাক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

এফএনএস: মেহেরপুরের গাংনীতে একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির...

Photo

বেগম খালেদা জিয়া একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন- রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

স্বাস্থ্যখাত যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিতে আমরা বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

এফএনএস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন...

Photo

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

এফএনএস: বাংলাদেশ সরকারকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত