শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

স্বাস্থ্যখাত যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিতে আমরা বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

উচ্চকন্ঠ   31-Aug-2026   18

Photo

এফএনএস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাত বিশ্বের যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর এবং আমরা করব। গতকাল সোমবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সমাজের প্রত্যেকটি স্তর থেকে আমাদের দুর্নীতি নির্মূল করতে হবে। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত। সেই ভোটের সুযোগ আপনারা সবাই করে দিয়েছেন, সাংবাদিকরা করে দিয়েছেন। সবাই মিলে আমরা জনগণের রায় নিয়েছি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। কাজেই আমাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, স্বাস্থ্যখাতে আমাদের একেবারে নিশ্চিত সততা ফিরিয়ে আনতে হবে। হাসপাতালে উন্নতমানের খাবার, ডাক্তার ও নার্সদের রোগীর সঙ্গে সুন্দর ব্যবহার, বিভিন্ন সাইটে এটাকে উন্নত করতে হবে। ঘুরেফিরে একটা কথাইÑ আমাদের দুর্নীতিতে জিরো টলারেন্স হতে হবে। দেশটা বাঁচাতে হলে আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। নেশাকে না বলতে হবে, জুয়াকে না বলতে হবে। দেশটাকে টিকিয়ে রাখতে হলে, আমাদের সন্তানদের বাঁচাতে হলে চিকিৎসার মানোন্নয়ন করতে হবে। সভায় মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান, পুলিশ সুপার গোলাম সারোয়ার আলম প্রমুখ।

office@ukantho.com


Photo

জানাজায় জনসমুদ্র, জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী ওসমান হাদি

এফএনএস: কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে ইনকিলাব...

Photo

নওগাঁয় মাদক সেবনের সময় চার জন আটক

এস.এম. মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁ জেলার মান্দা উপজেলায় মাদক বিরোধী...

Photo

লক্ষ্মীপুরে বালুর স্তূপের নিচ থেকে অটো চালকের লাশ উদ্ধার

এফএনএস: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিন দিন পর বালুর স্তূপের নিচ...

Photo

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ: তারেক রহমান

এফএনএস: জনতার ভালোবাসা ও আন্তরিকতায় আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত