মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

উচ্চকন্ঠ   03-Jul-2025   42

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে দুই বছরের শিশু সাইমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু সাইম শহরের সততা প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুল ইনলাম আসিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটিটি রান্না ঘরের র‌্যাকের উপর রেখে দেয়। শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র‌্যাকের উপর থাকা বটি পাড়ার চেষ্টা করে। সেসময় বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মারাত্মক জখম হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরনে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে।
শিশুর পিতা মনিরুল ইসলাম জানান, সকালে ছেলের চিপস, চকলেট, জুসসহ বেশ কিছু খাবার কিনে দিয়ে আমার প্রতিষ্ঠানে চলে আসি। দুপুরে আমার স্ত্রী আমার ফোনে ফোন দিয়ে বলে তুমি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো আমার সাইম আর হয়তো বেঁচে নেই। শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি এবং দ্রুত হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে গিয়ে ডাক্তারের কছে জানতে চাইলে প্রথমে আমাকে কিছুই বলেনা। কিছু সময় পর ডাক্তার জানান আপনার সন্তানকে আমরা বাঁচাতে পারলামনা। তিনি বাকরূদ্ধ কন্ঠে বলেন আমি আমার সাইমের আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চায়। এছাড়াও আপনাদের কাছে কিছু চাইনা।

office@ukantho.com


Photo

সেনা কর্মকর্তাদেরও বিচারের উপযুক্ত স্থান ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর তাজুল

এফএনএস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ...

Photo

বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানালেন উপদেষ্টা

এফএনএস: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা...

Photo

তান্ডবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে প্রথম আলোকে-ডেইলি স্টার ভবন

এফএনএস: রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়...

Photo

4 নভেম্বর থেকে রঘুনাথপুরে ১৫১তম বার্ষিক রাস পূজা, সকলকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত