বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   19-Jan-2026   63

Photo

এফএনএস: মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গত রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭) এবং ছয়আনি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দীন ইসলাম (২২)। স্থানীয়রা জানান, রাতে পাশের ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে পাঁচজনের একটি চোরচক্র। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে দুজনকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মজনু ও দীন ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা দুজনই পুলিশের তালিকাভুক্ত ছিলেন। গত তিন বছর ধরে এই চক্র এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে। এর আগেও কয়েকবার তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছিল। সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, নিহতদের লাশ বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। যাদের হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জিয়া পরিবার ও তারেক রহমানকে...

Photo

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত, আহত ১

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালি থানার চুড়ামনকাটি...

Photo

ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের...

Photo

ফ্যাসিবাদের সময়ের লুটপাটকে থিম করে একগুচ্ছ পোস্টার

এফএনএস: ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- ক্ষমতাচ্যুত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত