সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা

উচ্চকন্ঠ   02-Aug-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ইতিহাস শুধু মিছিল আর পতাকা তুলে ধরেই লেখা হয় না—লেখা হয় যারা ছায়ায় থেকে ছায়া সরায়, তাদের হাত ধরেও। জুলাই বিপ্লবের মেয়েরা সেই ছায়া সরিয়ে আলো এবং জাতির জন্য নতুন ভোর এনেছিল।

শনিবার (২ আগষ্ট) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, সাইফুর রহমান, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, শহীদ রাকিবের পিতা আবু বকর, মা হাফিজা খাতুন, শহিদ সাব্বিরের মা রশিদা খাতুন, বোন রাফা রহমান, আহত জান্নাতুলের মা রিজিয়া খাতুন, জুলাই যোদ্ধা রিহান হোসেন রায়হান, শারমিন সুলতানা, বিএনপি নেতা এনামুল হক মুকুল, জামায়াত নেতা রবিউল ইসলাম ও গণঅধিকার পরিষদের সাখাওয়াত হোসেন প্রমুখ।

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, একটা বিপ্লব শুধু পুরুষ নেতৃত্বে নয়, নারী-পুরুষের সম্মিলিত আত্মত্যাগ ও একাত্মতায় সফল হয়। আমরা যদি সত্যিকারের সমাজ পরিবর্তন করতে চাই, তবে শুধু পুরুষ নয়, নারীদের নেতৃত্ব, অবদান ও ত্যাগকে সমানভাবে মর্যাদা দিতে হবে। তাই জুলাইয়ের মেয়েরা ইতিহাসের পেছনের পাতায় নয়, সামনে থাকার যোগ্য। সমাবেশের শুরুতে ফুল দিয়ে জুলাই শহীদ পরিবার ও আহতদের শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে রেড জুলাই শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অভিভাবক সমাবেশে জুলাই শহীদদের মায়েরা তাদের সন্তানদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় অনুষ্ঠানে আসা অতিথিদের কন্ঠ বাকরুদ্ধ হয়ে ওঠে।

দুপুরে ২৩ জুলাই রেমিটেন্স যোদ্ধা দিবস পালন ও তাদের অবদান নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহের সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা শ্রম ও জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম, টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল প্রমুখ বক্তব্য রাখেন।

office@ukantho.com


Photo

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজির মৃত্যু

এফএনএস: লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায়...

Photo

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ যুবকের মরদেহ ফেরত আনতে ব্যর্থ বিজিবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে...

Photo

চাকরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবী, ঝিনাইদহে ‘মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প’ শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত...

Photo

অভ্যুত্থানকে নস্যাতের চেষ্টা রুখতে দলগুলো ঐক্যবদ্ধ

এফএনএস:ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত