বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানিতে কৃষককে বেধড়ক মারধর

উচ্চকন্ঠ   07-May-2025   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে তামাকের ন্যায্য দাম চাওয়ার অপরাধে এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর (ইঅঞ) বিরুদ্ধে। বুধবার বিকেলে জেলার সদর উপজেলায় অবস্থিত কোম্পানির ২ নম্বর ক্রয় সেডে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের নাম মেহেরাব হুসাইন রিফাত। তার পিতা রিপন হোসেন অভিযোগ করেন, তিনি ও তার ছেলে তামাক বিক্রির উদ্দেশ্যে কোম্পানির ক্রয় কেন্দ্রে আসেন। কিন্তু কোম্পানির প্রতিনিধি তাদের তামাকের মান খারাপ বলে দাবি করে কম দাম দিতে চান। রিফাত ও তার পিতা যখন তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য দাবি করেন, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কথাকাটাকাটির একপর‌্যায়ে ২ নম্বর সেডের লেবাররা দলবদ্ধভাবে রিফাতের উপর হামলে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে নিরাপত্তা কর্মীরা নির্লিপ্ত ভূমিকা পালন করে বলে অভিযোগ স্থানীয়দের।
বিল্লাল হোসেন নামের আরেক কৃষক বলেন, মারামারির সময় আমি মোবাইলে ভিডিও করেছিলাম। সেই দেখে আমাকেও মারধর করতে আসে। পরে আমি দৌড়ে রাস্তায় চলে যায়। পরে এরিয়া ম্যানেজার আমাকে ডেকে আমার মোবাইল নিয়ে সকল ভিডিও মুছে ফেলে।
রিফাতের পিতা রিপন হোসেন বলেন, আমার যে তামাক সেই তামাকের দাম ২৩৮ টাকা। কিন্তু আমাকে দিতে চাই ১৬০ টাকা কেজি দরে। আমি দাম বেশি হওয়ায় আমাদের উপর ক্ষিপ্ত হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন কৃষক বলেন, "আমরা কষ্ট করে ফসল ফলাই, আর যখন ন্যায্য দাম চাই, তখন মারধরের শিকার হই? এটা কোন দেশে বাস করছি আমরা?"
এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ঝিনাইদহের এরিয়া ম্যানেজার নওরোজ রেজা বলেন, তেমন কিছুই ঘটেনি। একটু ভুলবোঝাবুঝি হয়েছিলো।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষককে মারধরের ঘটনার অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

office@ukantho.com


Photo

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়

এফএনএস: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে...

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায়...

Photo

মহেশপুর সীমান্তে মাদকদ্রব্য, আতষবাজি ও অবৈধ পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেক: নড়াইল শহরের বরাশুলা চিত্রা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত