বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত

উচ্চকন্ঠ   25-Apr-2026   71

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেক: নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা (রূপসী বাংল) বেনাপোলগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
বরাশুলা এলাকার সাব্বির হোসেনসহ অনেকে জানান, অজ্ঞাত ওই নারী স্থানীয়দের কাছে কখন ট্রেন আসবে; সেই কথা বারবার জানতে চান। এরপর তিনি চিত্রা সেতু রেল ব্রিজের উপর উঠে যান। দুপুরে ট্রেনে কাটা পড়ে ওই নারী এবং তার ছেলে সন্তানের মৃত্যু হয়।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অজ্ঞাত ওই নারী এবং দুই বছরের শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে শাহ্ আসাদুজ্জামান...

Photo

ওসমান হাদিকে গুলি: অভিযুক্তদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

এফএনএস: জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের...

Photo

ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর আর বেদখল রাস্তা: স্কুলপথে প্রাণহানির আশঙ্কায় ঝিনাইদহের শিক্ষার্থীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড...

Photo

সূক্ষ্ম চালে বাজিমাত ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ ও সিএম আবজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কালো-সাদা ৬৪ ঘরের ক্যানভাসে প্রখর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত