বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর আর বেদখল রাস্তা: স্কুলপথে প্রাণহানির আশঙ্কায় ঝিনাইদহের শিক্ষার্থীরা

উচ্চকন্ঠ   21-Apr-2026   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলোনি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জি. কে (গঙ্গা-কপোতাক্ষ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জরাজীর্ণ ও ভাঙাচোরা প্রাচীরের ঝুঁকি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে কোমলমতি শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, খোর্দ্দ ঝিনাইদহ (চাকলাপাড়া) মৌজার ৭ নম্বর ওয়ার্ড (দক্ষিণ চাকলাপাড়া) ও ৮ নম্বর ওয়ার্ড (ওয়াবদাপাড়া/বিলপাড়া) সংলগ্ন প্রায় ৫০০ ফুট রাস্তা এখন প্রায় চলাচলের অযোগ্য। রাস্তার বিভিন্ন অংশ দখল করে আবাদি জমি ও বসতভিটার সঙ্গে একীভূত করা হয়েছে, ফলে পথ সংকুচিত হয়ে পড়েছে।
এদিকে রাস্তার পাশেই অবস্থিত পাউবোর পুরনো প্রাচীরের একাধিক অংশ ভেঙে পড়েছে, আর বাকি অংশও যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এতে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
জানা যায়, বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর বাড়ি রাস্তার উত্তর পাশে হওয়ায় এই ঝুঁকিপূর্ণ পথই তাদের একমাত্র ভরসা। ফলে অনেকে ভয়ে নিয়মিত স্কুলে যেতে পারছে না, যা শিক্ষার মান ও উপস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সুনামও এতে ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুজয় জানায়, “পাচিলের পাশ দিয়ে যেতে ভয় লাগে, রাস্তা খুব খারাপ।”
স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ, মো. মহিউদ্দিন, নাইস ফাতেমা, বন্যা বেগমসহ শতাধিক মানুষ একই অভিযোগ তুলে বলেন, বহুবার লিখিত আবেদন ও গণস্বাক্ষর জমা দিয়েও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজের শিক্ষার্থী মোছা. রিয়া খাতুন বলেন, “রাস্তা ও প্রাচীর সংস্কারের দাবিতে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখনো কোনো সমাধান হয়নি।”
এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, “কলোনি সংস্কার প্রকল্পের আওতায় দ্রুত প্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নিলুফা ইয়াসমিন বলেন, “ভাঙা প্রাচীর ও রাস্তার কারণে অভিভাবকেরা আতঙ্কিত। এতে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত বেদখলমুক্ত করে রাস্তা সংস্কার এবং নতুন নিরাপদ প্রাচীর নির্মাণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিশুদের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

office@ukantho.com


Photo

মান্দায় ভাসুর কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্বামীকে মারধর করে হাসপাতালে।

এসএম মিলন, রাজশাহী প্রতিনিধি। নওগাঁর মান্দা উপজেলায় ভাসুর কর্তৃক গৃহবধূকে...

Photo

এ বছরের সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

এফএনএস: এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার...

Photo

ঝিনাইদহে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের মৃত্যুদাবী চেক হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বেসরকারি বেঙ্গল ইসলামী লাইফ...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ, ফেন্সিডিল, গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত