রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়

উচ্চকন্ঠ   13-Jun-2025   56

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে শাহ্ আসাদুজ্জামান (৫০) নামে এক ব্যবসায়ীকে বাড়ির সামনে থেকে জোরপূর্বক মটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে অমানবিক নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১১ জুন) তারিখে রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাদেডিহি গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর শ্যালক সৌরভ হোসেন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপহৃত শাহ আসাদুজামান ফরিদপুর জেলার মধুখালী থানার ডুমাইন গ্রামের বাসিন্দা। তিনি ব্যবসার সুবাদে কালীগঞ্জ উপজেলার বাদেডিহী ডাঃ আসাদের বাড়ী ভাড়া নিয়ে বসবাস করেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, অপহরণের ঘটনাটি ঘটে গত ১১ জুন রাত সাড়ে ৮ টার দিকে। উপজেলার বারবাজারের বাদেডিহি গ্রামের তার বর্তমান ভাড়া বাসার সামনের রাস্তার উপর অবস্থানকালে বাদেডিহী গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে আঃ করিম এবং বাদুরগাছা গ্রামের আয়ুব হোসেনের ছেলে সবুজ একটি মটরসাইকেল এসে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক শাহ্ আসাদুজ্জামানকে তাদের মটর সাইকেলে উঠাইয়া ঠিকডাঙ্গা দাসপাড়া মাঠে নিয়ে যায়। সেখানে আগে থেকে উপস্থিত থাকা পিরোজপুর গ্রামের মৃত ভোলা জর্দ্দারের ছেলে শরিফুল, মিঠাপুকুর গ্রামের মোস্তাফিজুর রহমান ফিজুরের ছেলে রনি, বাদুরগাছা গ্রামের মৃত নান্নুর ছেলে রিয়াজ, ঠিকডাঙ্গা গ্রামের স্বপন, পিরোজপুর গ্রামের ইয়াছিন ও হামিদ ড্রাইভার সহ অজ্ঞাত আরও ৩/৪ জনে শাহ্ আসাদুজ্জামানকে এলোপাতাড়ী কিল, ঘুশি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। অপহরণকারীরা দেশিয় অস্ত্রস্বস্ত্র দিয়ে ওই ব্যবসায়ীকে খুন জখমের ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা দাবি করে।
অভিযোগকারী ওই ব্যবসায়ীর শ্যালক সৌরভ বলেন, আমরা নিরুপায় হয়ে অপহরণকারীদের দাবিমতে আমরা পর্যায়ক্রমে বিকাশ নম্বরে ০১৮৩০০৪৮৩৫১, ০১৯১৫-২৮০১৫১, ০১৮১১-১৯৯৪৪৩, ০১৭১২-০২৭৭৭৬, ০১৭১১-৯৭২৩৩৫, ০১৮২০-৬৩২৯১২ এ সর্ব মোট ২ লক্ষ টাকা দেওয়া হয়। এরপর তারা উক্ত টাকা রঘুনাথপুর বাজারের বিকাশ দোকান বিকে ষ্টোর এর এজেন্ট বিকাশ নং-০১৭৭৫-৩০১০৮৫ তে ক্যাশ আউট করে নেয়। অপহরণকারীরা টাকা পাওয়ার পরেও আরো টাকা দাবি করে। আমাদের কাছে আর কোন টাকা না থাকায় আমরা তাদের কাছে অনেক অনুনয় বিনয় করার একপর্যায়ে তারা ভবিষ্যতে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। বললে আমাদের পরিবারের সদস্যদের খুন জখম সহ যেকোন প্রকার ক্ষয়ক্ষতি করার হুমকি ও ভয়ভীতি দেখায়। এরপর তারা শাহ্ আসাদুজ্জামানকে মারপিট করিয়া উপজেলার ঠিকডাঙ্গা দাসপাড়া ফাকা মাঠের মধ্যে ফেলে রেখে যায়।
কালীগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগে উল্লেখিত নম্বরগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে যদি প্রমানিত হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

office@ukantho.com


Photo

ভারতের সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়: দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকার বা শাসনব্যবস্থার...

Photo

বিয়ে করলেন সারজিস আলম

এফএনএস: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস...

Photo

মহেশপুর মিথ্যা মামলায় কৃষককে বারবার জেল খাটানোর অভিযোগে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার...

Photo

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের টাকা লোপাটের আশঙ্কা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত