প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র্যালি
উচ্চকন্ঠ 16-Aug-2026 25
একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য সড়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ, আরও উপস্থিত বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, নিরাপদ মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
office@ukantho.com