মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   13-Jan-2026   64

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান মিয়া (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া শহরের গলাচিপা এলাকার মেছের আলী ছেলে ও তিনি পেশায় বাবুর্চি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে রায়হান নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয় চাষাঢ়া ডাকবাংলো ভবনের বিপরীত পাশে ইসদাইরগামী সড়কে। এ সময় ওই পথ ধরে যাওয়ার সময় ব্যাটারিচালিত এক রিকশাচালক তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রায়হানের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের দ্বিতীয় ছেলে সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, আমার বাবা বাবুর্চির কাজ করতেন। কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজন আমার বাবার সঙ্গে বিরোধে জড়ায়। ওই সময় রাজ্জাক ও তার লোকজন আমার বাবাকে মারধর করে। এর জের ধরে গত সোমবার রাতে রাজ্জাক ও তার লোকজন বাবাকে এলা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত শেষে নিশ্চিত করে বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলে ফয়সাল...

Photo

জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়ক: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক...

Photo

ইবি শিক্ষিকাকে গলা কেটে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

এফএনএস: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের...

Photo

কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড আউশ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত