মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

নড়াইল দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

উচ্চকন্ঠ   28-Jun-2025   73

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি: "খেলাধুলায় বাড়ে বল” মাদক ছেড়ে খেলতে চল" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলের সামাজিক সংগঠণ দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদ (ক্রীড়া বিভাগ) নড়াইলের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার ২৮ (জুন) দলজিৎপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের মাঠে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহবায়ক মোঃ নুরুন্নবী সামদানীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হান্নান মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান (জিয়া), বিশেষ অতিথি ছিলেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশীদ লাবলু, সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বাচ্চু, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ আল আমিন, জামায়াতের যুব বিভাগের নড়াইল জেলা সভাপতি মোঃ খিয়াম উদ্দিন, দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান সনেট প্রমুখ।
উল্লেখ্য, ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২৭ ও ২৮ জুন দুই দিন ব্যাপী আয়োজন করা হয়েছিলো। ৪ দলীয় এ ফুটবল টুর্নামেন্টে দলজিৎপুর দক্ষিণ পাড়কে ২-১ গোলে দলজিৎপুর পূর্বপাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময় সেরা গোল দাতার পুরস্কার পান দলজিৎপুর পূর্বপাড়ার খেলোয়াড় মোঃ তরিকুল ইসলাম এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পান রমিম হাসান।

office@ukantho.com


Photo

চুরির অপবাদে দুই যুবককে রাতভর নির্যাতন

এফএনএস: নেত্রকোনার মদন উপজেলায় গরু চুরির অপবাদ দিয়ে দিলুয়ার (৩৫) ও মোজাহিদ...

Photo

কালীগঞ্জে ১ হাজার ২৫০ জন কৃষককে দেওয়া হল বিনামূল্যের সার ও বীজ

আরিফ মোল্যা, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার...

Photo

সমাজসেবক ও শিক্ষানুরাগী বিশারত আলী জোয়ার্দ্দারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প পরিবার নোয়াপাড়া...

Photo

নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে রায় দেবে জনগণ: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত